শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ধর্মঘটে অচল ব্রিটেনের রেল ব্যবস্থা

#
news image

কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রেল ধর্মঘটের সম্মুখীন ব্রিটেন। চাকরির নিরাপত্তা ও বেতন ইস্যুতে তিনটি ট্রেড ইউনিয়নের হাজার হাজার শ্রমিকরা শনিবার (১ অক্টোবর) ধর্মঘট শুরু করেছে। এতে দেশটির অধিকাংশ ট্রেন ব্যবস্থা ভেঙে পড়েছে। খবর রয়টার্সের।

ব্রিটেনে গত এক বছর ধরেই শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে। বিভিন্ন সময়ে ডাকা ধর্মঘটগুলোর মধ্যে এটি অন্যতম। এতে পরিবহন শ্রমিক থেকে শুরু করে আইনজীবীরাও যোগ দিয়েছেন। কারণ দেশটিতে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।

যুক্তরাজ্যে এরই মধ্যে মূল্যস্ফীতি বেড়ে প্রায় ১০ শতাংশের কাছাকাছি হয়েছে, যা গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। এতে নানা ধরনের সংকটের মুখে পড়েছে শ্রমিকরা।

আরএমটি ইউনিয়নের সাধারণ সম্পাদক মিক লিঞ্চ বলেছেন, এই অচলাবস্থা ভাঙবে এমন কোনো কোম্পানির কাছ থেকে আমরা এখনো প্রস্তাব পাইনি।

তিনি বলেন, সব কোম্পানিগুলো এখন রেলওয়ে থেকে মুনাফা আহরণ বা প্রচুর লাভ করছে। তারপরও কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি ও চাকরি ছেড়ে দিতে বলছে।

আরএমটি, এআএলইএফ ও টিএসএসএস ইউনিয়নের মোট ৫০ হাজার রেলশ্রমিক ২৪ ঘণ্টার জন্য শনিবার ধর্মঘট শুরু করেছে। এতে ১৪টি অপারেটরস ও রেল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অনলাইন ডেস্ক

০১ অক্টোবর, ২০২২,  10:29 PM