শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

৩ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মান হচ্ছে নারায়ণগঞ্জ-গাজীপুর এক্সপ্রেসওয়ে

#
news image

গাজীপুরের ভোগরা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত একটি  নতুন বাইপাস সড়ক হচ্ছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) হতে যাওয়া ৪৮ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে বাইপাসটি নির্মাণে খরচ হবে প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা। এর মধ্যে এক হাজার ৭৫ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)।রোববার সচিবালয়ে ঋণ সহায়তার আওতায় বিআইএফএফএল ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে প্রথম কিস্তিতে ৪২ কোটি ৫০ টাকার চেক হস্তান্তর করেছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণে চীনা নির্মাণ প্রতিষ্ঠান সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড (এসআরবিজি) এবং বাংলাদেশের প্রতিষ্ঠান শামীম এন্টারপ্রাইজ ও ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড যৌথভাবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি গঠন করেছে।

চেক হস্তান্তরের সময় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

তিনি বলেন, গাজীপুরের ভোগরা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে ৩ হাজার ৫৮৫ কোটি টাকা ব্যয়ে ৪৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। এটি ৮ লেনের সড়ক হবে। চীনের প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান একত্রে এই রাস্তায় নির্মাণকাজ করছে। 

তিনি আরও বলেন, ভূমি অধিগ্রহণ ও পরিষেবা স্থানাস্তর কাজের জন্য ৯৫০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এ অর্থ সরকার দেবে। চার বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা। নির্মাণের পর নির্মাণকারী প্রতিষ্ঠান ২১ বছর পর্যন্ত টোল আদায় করতে পারবে। 

চেক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিছুজ্জামান, শামীম এন্টারপ্রাইজের শামীম আহমেদ, ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের প্রধান শেখ আনোয়ার সাদাতসহ নির্মাণ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্র.খ/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

২৪ এপ্রিল, ২০২২,  10:03 PM

news image
রোববার সচিবালয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে প্রথম কিস্তিতে ৪২ কোটি ৫০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।