শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

চ্যালেঞ্জ মোকাবিলা ও ব্যবসা-বাণিজ্য সহজ করতে সরকারের কমিটি গঠন

#
news image

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তোরণের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ব্যবসা-বাণিজ্য আরও সহজ করতে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে সরকার ও বেসরকারিখাতের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগিদের সমন্বয়ে একটি পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ব্যবসা-বাণিজ্যের বর্তমান সমস্যা চিহ্নিত করে-সেই আলোকে সুপারিশ করবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন (ডিটিও) ইউংয়ের মহাপরিচালক মো. হাফিজুর রহমানকে প্রধান করে ১৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে-‘লোকাল কনসালটেটিভ গ্রুপ’। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ আরও কয়েকটি চেম্বারের প্রতিনিধি, গবেষণা সংস্থা এবং বিশ্বব্যাংক,এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাইকাসহ অন্যান্য উন্নয়ন সহযোগি সংস্থার প্রতিনিধিরা কমিটিতে আছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন নেওয়া থেকে শুরু করে অন্যান্য পরিসেবা আরও কিভাবে সহজ করা যায়-সেসব বিষয়ে সুপারিশ করবে পরামর্শক কমিটি। আমদানি-রপ্তানি কার্যক্রমসহ অন্যান্য সেবা গ্রহণের ক্ষেত্রে ব্যবসায়ীরা কোন ধরনের সমস্যা মোকাবিলা করছেন-সেগুলো চিহ্নিত করা হবে।
‘লোকাল কনসালটেটিভ গ্রুপ’ এর সুপারিশের আলোকে সরকার ব্যবসায় পরিবেশের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সেক্ষেত্রে উন্নয়ন সহযোগিদের নিকট থেকে কারিগরি ও আর্থিক সহায়তাও নেওয়া হবে। শীঘ্রই কমিটি তাদের কাজ শুরু করবে বলে সূত্র জানায়।

অনলাইন ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২২,  9:45 PM