শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মা-বাবাকে শ্রদ্ধা জানিয়ে অপুর প্রথম সিনেমার যাত্রা শুরু

#
news image

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি চলছে। এটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। ছবির নায়ক সাইমন সাদিক।

শনিবার (২৪ সেপ্টম্বর) সিনেমাটির আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় বাবা উপেন্দ্র নাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন অপু। মোমবাতি জ্বালিয়ে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে মা-বাবাকে স্মরণ করেন অপু।

এ সময় উপস্থিত ছিলেন নায়ক সাইমন, অভিনেতা শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, অভিনেত্রী নিপুণ, পরিচালক বন্ধন বিশ্বাস, মুশফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহান, গাজী মাহাবুব, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা প্রমুখ।

অনুষ্ঠানে অপু বিশ্বাস সবার দোয়া চেয়ে তার ‘লাল শাড়ি’ সিনেমার পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব একটি উপভোগ্য সিনেমা উপহার দেওয়ার।’

খুব শিগগির ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং শুরু হবে বলেও জানান অপু বিশ্বাস।

প্রভাতী খবর ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২২,  10:27 PM