শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ব্যবসায় জ্বালানি বিল অর্ধেক করছে যুক্তরাজ্য

#
news image

আসন্ন শীতে ব্যবসার ক্ষেত্রে জ্বালানি বিল অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। আগামী মাস থেকে বাজার মূল্যের চেয়ে ব্যবসায় পাইকারি বিদ্যুৎ ও গ্যাসের দাম অর্ধেক নির্ধারণ করা হবে। ধারণা করা হচ্ছে এতে ব্যবসা-বাণিজ্যে স্বস্তি ফিরবে। তবে সরকারের ব্যয় অস্বাভাবিক বেড়ে যাবে। বুধবার (২১ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, পাইকারি বিদ্যুতের মূল্য প্রতি মেগাওয়াট ঘণ্টা প্রায় ২১১ পাউন্ড ও গ্যাসের মূল্য প্রতি মেগাওয়াট ঘণ্টা ৭৫ পাউন্ড নির্ধারণ করা হবে।

প্রতিবেদনে বলা হয়, অক্টোবর থেকে আগামী ছয় মাসের জন্য কোম্পানিগুলোর জন্য এ মূল্য নির্ধারণ করা হবে। জ্বালানির মূল্য বেড়ে আকাশচুম্বী হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের সরকার জানিয়েছে, হাসপাতাল, স্কুল ও দাতব্য প্রতিষ্ঠানগুলোকেও সুবিধা দেওয়া হবে।

দেশটির অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং বলেন, ব্যবসা-চাকরি রক্ষায় ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমার পদক্ষেপ নিয়েছি।

করোনা মহামারির পর রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপে জ্বালানির দাম বেড়ে গেছে অসহনীয়ভাবে। কারণ যুদ্ধের পরই রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা। এরপর পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপে কার্যত গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে রাশিয়া।

অনলাইন ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২২,  10:59 PM