শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ব্যাংক খাত সংস্কার: বিশ্বব্যাংকের সহায়তা চায় না বাংলাদেশ ব্যাংক

#
news image

দেশের ব্যাংক খাতের সংস্কার চায় বিশ্বব্যাংক। আর্থিক খাত সংস্কারের বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংককে সহায়তার প্রস্তাবও দিয়েছিলেন সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। সোমবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেন তিনি। তবে তার প্রস্তাবে সাড়া দেয়নি বাংলাদেশ ব্যাংক।

বিশ্বব্যাংককে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক খাতের সংস্কার আমাদের নিজস্ব পদ্ধতিতে চলছে। ব্যাংক খাত সংস্কারে আপাতত সহায়তার প্রয়োজন নেই। কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, আবু ফরাহ মো. নাছের প্রমুখ।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বৈঠকে উঠে আসে ডলারের ঘাটতি মোকাবিলায় রিজার্ভ থেকে জোগান, রিজার্ভ কমে আসা, ডলারের দাম নির্ধারণ, রপ্তানি ও প্রবাসী আয়ের বিষয় নিয়ে। আলোচনা হয় সুদহারের সীমা তুলে দেওয়া নিয়েও।

সভায় ব্যাংক খাত সংস্কারের কথা বলেন মার্টিন রেইজার। এসময় বাংলাদেশ ব্যাংক জানায়, আর্থিক খাতের উন্নতিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে সমঝোতা স্মারক সই করা শুরু হয়েছে। ব্যাংক খাতের সংস্কার আমাদের নিজস্ব পদ্ধতিতে চলছে।

অনলাইন ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২২,  10:52 PM