শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা

#
news image

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (২০২২-২০২৩) অর্থ বছরে ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 
মঙ্গলবার দুপুরে নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলানয়াতনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এ বাজেট ঘোষণা করেন।
এবারের বাজেটে নগরবাসীর সুপেয় পানির জন্য সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। বাজেট বক্তৃতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র জানান, ঢাকার মতোই নারায়ণগঞ্জবাসীর জন্য এখন মেঘনা থেকে পানি আনতে হবে। কারন ব্যাপক দূষণ করে আমরা শীতলক্ষ্যাকে মেরে ফেলেছি। এ পানি এখন নগরবাসির ব্যবহার উপযোগী না। 
এসময় কাউন্সিলরবৃন্দ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, খেলাঘর আসরের জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি মুক্তিযোদ্ধা নুরুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 
প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা আয় ও মোট ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা উদ্বৃত্ত থাকবে। 
মেয়র আইভী বলেন, করোনা মহামারির কারণে গত অর্থবছরের চেয়ে চলতি অর্থ বছরে ১০০ কোটি টাকা বাজেট কম ধরা হয়েছে। 

অনলাইন ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২২,  12:14 AM