শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চীনের পাহাড়ি অঞ্চলে বাস দুর্ঘটনা, নিহত ২৭

#
news image

চীনে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় ২৭ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। গতকাল রোববার  স্থানীয় পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি প্রদেশ গুইঝোর মহাসড়কে বাস উল্টে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রাদেশিক রাজধানী গুইয়াং থেকে প্রায় ১৭০ কিলোমিটার (১০৫ মাইল) দক্ষিণ-পূর্বের স্যান্ডু কাউন্টিতে গতকাল রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪৭ যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ দুর্ঘটনাকে চলতি বছরের এ পর্যন্ত চীনের সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা বলে উল্লেখ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এনডিটিভি জানায়, এর আগে গত জুনে গুইঝো প্রদেশে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে এক চালক নিহত হন। এ ছাড়া চীনে গত মার্চে এক বিমান দুর্ঘটনায় ১৩২ যাত্রীর সবাই নিহত হন, যা গত কয়েক দশকের মধ্যে চীনে ঘটে যাওয়া সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা।

প্রভাতী খবর ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  10:53 PM