শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

গ্রিড বিপর্যয়: দেশের এক তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট

#
news image

জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের বিস্তীর্ণ এলাকা ৪০ মিনিট থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিল মঙ্গলবার।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) মুখপাত্র এবিএম বদরুদ্দোজা সুমন বলেন, মঙ্গলবার সকাল ৯টা ৪ মিনিটে সঞ্চালন লাইন ‘ট্রিপ করলে’ জটিলতা তৈরি হয়।

“এর ফলে বরিশাল, খুলনা ও রাজশাহী জোন এবং বৃহত্তর ফরিদপুর জেলা বিদ্যুৎহীন হয়ে যায়। আমরা ধাপে ধাপে বিদ্যুৎ ফিরিয়ে এনেছি। পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে।”

তিনি জানান, মেরামত শুরু হওয়ার পর ৯টা ৪০ মিনিটে রাজশাহীতে, ১০টা ১০মিনিটে খুলনায় এবং ১০টা ৩০ মিনিটে বরিশালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

ঠিক কোথায় ত্রুটির কারণে এই সমস্যা হয়ছিল, তা খোঁজার চেষ্টা চলছে বলে জানান পিজিসিবির মুখপাত্র।

খুলনা ও বরিশাল বিভাগ এবং বৃহত্তর ফরিদপুরে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানির (ওজোপাডিকো) ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রিড লাইন থেকে ট্রিপ করার পর আমার পুরো এলাকাই বেশ কিছুক্ষণ বিদ্যুৎহীন ছিল।

“এখনো কোনো কোনো জায়গা বিদ্যুৎহীন আছে। পাওয়ার রিস্টোর করা হয়েছে, কিন্তু ফুল লোড আমি নিতে পারছি না এখনো।”

নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, “নেসকো বিদ্যুৎ সরবরাহ পায় পাওয়ার গ্রিড কোম্পানি থেকে। তাদের গ্রিডে সমস্যা হয়েছে। তবে কী সমস্যা তারাই বলতে পারবেন ।”

অনলাইন ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২২,  9:18 PM