শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

মারিওপুলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে ইউক্রেনের অঙ্গীকার

#
news image

মারিওপুলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে অঙ্গীকার করেছে ইউক্রেন। আত্মসমর্পনে রাশিয়ার বেঁধে দেয়া সময় পার হবার পর রোববার দেশটি এ ঘোষণা দেয়।
প্রধানমন্ত্রী ডেনিশ শ্যামিহাল এবিসি’র ‘দিস উইক’কে বলেন, এখনও মারিওপুলের পতন ঘটেনি। এখনও আমাদের সেনাবাহিনী শহরটিতে রয়েছে। সুতরাং তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, অবরুদ্ধ আজোভস্টাল স্টীল কারখানায় চারশো ভাড়াটে সৈন্য রয়েছে। ইউক্রেনীয় বাহিনীকে তাদের জীবন বাঁচাতে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হচ্ছে। 
মস্কো বলছে, কিয়েভ তার জাতীয়তাবাদী সৈন্যদের যে কেউ আত্মসমর্পণ করতে চাইলে তাকে তৎক্ষনাৎ গুলির নির্দেশ দিয়েছে । 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, মারিওপুলে বাদবাকী সৈন্যদের রুশ বাহিনী হত্যা করলে শান্তি আলোচনার অবসান ঘটবে। 
যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই বলেছেন, আলোচনা মৃত প্রায়।
শ্যামিহাল বলেন, ইউক্রেন সমস্যার কূটনৈতিক সমাধান চায়। কিন্তু প্রয়োজন হলে লড়াই চালিয়ে যাবে।
তিনি বলেন, আমরা আত্মসমর্পণ করবো না।

খ.প্র/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

১৮ এপ্রিল, ২০২২,  5:07 AM

news image
ইউক্রেনের বন্দরনগরী মারিওপুল। ছবি: ইন্টারনেট