শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

রাজনৈতিক কর্মসূচি নিয়ে বাড়তি কোনো চাপ নেই: ডিএমপি কমিশনার

#
news image

আগামী জাতীয় নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক কর্মসূচিতে সংঘাতের বাড়তি কোনো চাপ নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমিশনার মোহা: শফিকুল ইসলাম।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর পুলিশ লাইন্সের পিওএম’র অনুষ্ঠিত আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২২ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, বাড়তি কোনো চাপ নেই। সেরকম চাপ থাকলে আপনারাও নমুনা দেখতে পারতেন। আমরা আসা করি পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেন আমরা কাজ করি। আমরা একই দেশের নাগরিক, এই দেশটি আমাদের; আমরা কেউ কারো শত্রু নই। আমরা পরস্পর সহযোগিতার মধ্যে এই নগরীকে যাতে শান্তিপূর্ণ রাখতে পারি, সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, রাজনৈতিক যে কর্মসূচি হোক শান্তিপূর্ণভাবে যাতে পালন করতে পারে, পাশে থেকে সেটি নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। যারা রাজনৈতিক কর্মসূচি দেন তারাও যদি আমাদের দেওয়া প্রেসক্রিপশনের ভেতরে থাকেন তবে সংঘাতের কোনো আশঙ্কা থাকে না।

এ সময় সংঘাত সৃষ্টি হলে পুলিশের যে দায়িত্ব সেটি পালন করা হবে যোগ করেন ডিএমপি কমিশনার।

আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ ফাইনালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। ফাইনাল অনুষ্ঠিত হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বনাম ঢাকা রেঞ্জ পুলিশের মধ্যে। জয়ী হয়েছে ডিএমপি টিম।

অনলাইন ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০২২,  11:09 PM