শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

এক হাজার ২৮৭ কোটি টাকার সার কিনবে সরকার

#
news image

দুবাই ও সৌদি আরব থেকে এক লাখ ৬০ হাজার টন এমওপি (মিউরিয়েট অব পটাশ) ও ইউরিয়া সার কিনবে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ২৮৭ কোটি ৪৫ লাখ ৪১ হাজার ৫১০ টাকা।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক প্রস্তাবের বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের জানান, আজকের ক্রয় কমিটিতে টেবিলে উত্থাপিত প্রস্তাবসহ মোট ১৫টি প্রস্তাব উপস্থাপিত হলে সবগুলো প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসি কর্তৃক দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ফেকলো জেনারেল ট্রেডিং এলএলসি নামক প্রতিষ্ঠান থাকে এক লাখ টন এমওপি (মিউরেট অব পটাশ) সার সরাসরি ক্রয় চুক্তির মাধ্যমে ৯৩১ কোটি ৪৯ লাখ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক সৌদি আরবের এসআইবিআইসি এগ্রি নিউট্রনেটিশ কোম্পানি থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১৭৭ কোটি ৯৮ লাখ ২০ হাজার ৭৫৫ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক সৌদি আরবের এসআইবিআইসি এগ্রি নিউট্রনেটিশ কোম্পানি থেকে সপ্তম লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১৭৭ কোটি ৯৮ লাখ ২০ হাজার ৭৫৫ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক

৩১ আগস্ট, ২০২২,  10:26 PM