শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

এশিয়ার সেরা ৫০ স্ট্রিট ফুডের তালিকায় বাংলাদেশের ফুচকা

#
news image

বাংলাদেশিদের কাছে জনপ্রিয় এক মুখরোচক স্ট্রিট ফুডের নাম ফুচকা। এই খাবারের নাম শুনলে অনেকের জিভে জল চলে আসে। বাংলাদেশের এই ফুচকা এশিয়ার সেরা স্ট্রিট ফুডের তালিকায় জায়গা করে নিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন কোয়েস্ট’স ওয়ার্ল্ড অব ওয়ান্ডার সিরিজের অংশ হিসেবে এশিয়ার সেরা ৫০টি স্ট্রিট ফুডের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের ফুচকা।

সিএনএন বলছে, হালকা মিষ্টি, একটু টক ও ঝাল স্বাদের ফুচকা বাংলাদেশের সর্বজনীন এক স্ট্রিট ফুড। সাধারণত মচমচে ফাঁপা গোলকে আলু আর ছোলার মিশ্রণ ভরাট করে দেওয়া হয়। পেঁয়াজ, শসা, ধনেপাতা, কাঁচামরিচ এবং চটপটির বিশেষ মসলা এই খাবারে বিশেষ মাত্রা যোগ করে।

পরিবেশনের আগে দোকানি ফুচকার ওপরে সিদ্ধ ডিমের কুচিও ছড়িয়ে দেন। এরপর একটি ছোট কাপে করে তেঁতুলের পানি দেওয়া হয়। একেকটি ফুচকা মুখে পুরে নেওয়ার আগে সেই তেঁতুলের পানি মিশিয়ে সাধারণত খাবারটি উপভোগ করেন বাংলাদেশিরা।

বাংলাদেশের জনপ্রিয় এই খাবার ভারতে পানিপুরি, গোল গাপ্পা ও গুপচুপ নামেও পরিচিত।

বাংলাদেশের ফুচকা ছাড়াও শ্রীলঙ্কার আচ্ছরু, পাকিস্তানের বান কাবাব ও ফালুদা, হংকংয়ের চিওং ফান, ভারতের জালেবি (জিলাপি), থাইল্যান্ডের খাও সোই, দক্ষিণ কোরিয়ার কিমবাপ, নেপালের মোমো, সিঙ্গাপুরের ঝাল কাঁকড়া, ভুটানের এমা দাতশি এবং ইন্দোনেশিয়ার গাদো গাদো।

সূত্র: সিএনএন।

অনলাইন ডেস্ক

৩০ আগস্ট, ২০২২,  10:30 PM