শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে শক্তিশালী ভূমিকম্প

#
news image

ইন্দোনেশিয়া উপকূলে মঙ্গলবার রাতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। এতে লোকজন তাদের ঘরবাড়ি থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসে। তবে এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। 
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপ উপকূলের জলসীমার তলদেশের স্বল্প গভীরে স্থানীয় সময় রাত সাড়ে ৯ টার দিকে (গ্রিনিচ মান সময় ১৪৩০টা) এ ভূমিকম্প আঘাত হেনেছে। এ উপকূলের একেবারে কাছে বেংকুলু, সাউথ সুমাত্রা ও লমাং প্রদেশ অবস্থিত।
স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূমিকম্পের ঘটনায় দক্ষিণ সুমাত্রা ও বেংকুলুর বাসিন্দারা দ্রুত তাদের ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।
কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোন খবর পায়নি। এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি।
এদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা (বিকেএমজি) সেখানের বাসিন্দাদের প্রথম দফার ভূমিকম্পের পরবর্তী সম্ভাব্য ভূমিকম্প আঘাতের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দিয়েছে।
তারা জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫ এবং এর উৎপত্তিস্থল ছিল তীর থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে সমুদ্র তলদেশে।

অনলাইন ডেস্ক

২৪ আগস্ট, ২০২২,  10:29 PM