শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

জুলাইয়ে ১৭ হাজার ৫২০ কোটি টাকার রাজস্ব আয় : প্রবৃদ্ধি ১৫ শতাংশ

#
news image

চলতি ২০২২-২৩ করবর্ষের প্রথম মাস জুলাইয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর, স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) এবং আমদানি-রপ্তানি শুল্ক মিলে মোট রাজস্ব আয় করেছে ১৭ হাজার ৫২০ কোটি ৪৫ লাখ টাকা, যা বিগত করবর্ষের একই সময়ের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। গত করবর্ষের জুলাই মাসে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ১৫ হাজার ৩৪৪ কোটি ২৫ লাখ টাকা।
এনবিআর সূত্র জানায়, খাতভিত্তিক রাজস্ব আয়ের হিসাব হলো-জুলাই মাসে আমদানি ও রপ্তানি শুল্ক খাত থেকে আয় হয়েছে ৬ হাজার ৭৬৬ কোটি ৬৮ লাখ টাকা, স্থানীয় পর্যায়ে মূসক থেকে ৬ হাজার ২১ কোটি ৬২ লাখ টাকা এবং আয়কর ও ভ্রমণ কর খাতে ৪ হাজার ৭৩২ কোটি ১৫ লাখ টাকা। তবে এ সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আয় কিছুটা পিছিয়ে আছে। 
এনবিআরের তথ্য অনুযায়ী, জুলাই মাসে আমদানি ও রপ্তানি শুল্ক খাতে রাজস্ব আয় বেড়েছে ৩৭ দশমিক ৬৮ শতাংশ। গত করবর্ষের একই সময়ে আয় ছিল ৪ হাজার ৯১৪ কোটি ৬৮ লাখ টাকা। আলোচ্য সময়ে মূসক রাজস্ব আয় বেড়েছে ১০ শতাংশ। গত করবর্ষের প্রথম মাসে মূসক রাজস্বের পরিমাণ ছিল ৫ হাজার ৭৯৭ কোটি ৪৮ লাখ টাকা। তবে জুলাই মাসে আয়কর খাতে প্রবৃদ্ধি অর্জিত হয়নি। 
উল্লেখ্য, চলতি করবর্ষে এনবিআরের রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি এবং প্রথম মাস জুলাইয়ের লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ৫৮৬ কোটি টাকা।

অনলাইন ডেস্ক

২৪ আগস্ট, ২০২২,  9:50 PM