শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

তোষাখানার উপহার ইমরান দুবাইতে বিক্রি করেছেন: শাহবাজ

#
news image

পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রীয় তোষাখানার উপহার দুবাইয়ে বিক্রি করেছেন বলে দাবি করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এসব উপহারের মধ্য রয়েছে হীরার অলংকার, বালা ও হাতঘড়ি।

রাজধানী ইসলামাবাদে বৃহস্পতিবার এক ইফতার মাহফিলের আয়োজন করেন নতুন প্রধানমন্ত্রী। এতে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইমরান খান এসব উপহার ১৪ কোটি পাকিস্তানি রুপিতে দুবাইয়ে বিক্রি করেছেন।’ খবর জিয়ো নিউজের। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী আরও বলেন, তিনিও একবার একটি হাতঘড়ি উপহার পেয়েছিলেন। তবে তিনি সেটা তোষাখানায় জমা দিয়ে দেন। তার লুকানোর কিছু নেই বলেও শাহবাজ মন্তব্য করেন। আইন অনুযায়ী, কোনো রাষ্ট্রপ্রধান যদি অন্য কোনো রাষ্ট্র অথবা দেশ থেকে কোনো উপহার পেয়ে থাকেন, সেটা তোষাখানায় জমা দিতে হবে। যদি উপহারটি নিজের কাছে রাখতে চান, নিলামের মাধ্যমে দাম নির্ধারণ করে ওই পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। এসব উপহার হয় তোষাখানায় থাকবে অথবা নিলামের মাধ্যমে বিক্রি করে সেই অর্থ জাতীয় কোষাগারে জমা দিতে হবে।

এর আগে এক্সপ্রেস ট্রিবিউনের এক অনলাইন প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের বিরুদ্ধে বিশেষ সহকারীর মাধ্যমে ১৮ কোটি পাকিস্তানি রুপিতে একটি হার বিক্রির অভিযোগ তদন্ত শুরু করেছে পাকিস্তানের শীর্ষ তদন্ত সংস্থা। তার বিরুদ্ধে অভিযোগ, ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে উপহার হিসেবে দামি একটি হার পেয়েছিলেন। কিন্তু আইন অনুযায়ী ওই হার দেশের কোষাগারে বা ভান্ডারে জমা না দিয়ে তিনি সেটা বিক্রি করে দেন।

প্রখ/ সাদ্দাম

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল, ২০২২,  7:29 AM