শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সুদানে বন্যায় ৫২ জনের মৃত্যু

#
news image

সুদানে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এসইউএনএ এ খবর জানিয়েছে।
সুদানে সাধারণত মে এবং অক্টোবরে মধ্যে ভারী বৃষ্টিপাত হয়। দেশটি প্রতি বছর মারাত্মক বন্যার সম্মুখীন হয়। এতে সম্পত্তি, অবকাঠামো এবং ফসল ধ্বংস হয়।
সুদানের ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল ডিফেন্সের মুখপাত্র আবদেল জলিল আবদেল রহিমের বরাত দিয়ে এসইউএনএ (সুদান নিউজ এজেন্সি) জানিয়েছে, ‘শরৎ মৌসুমের শুরু থেকে প্রবল বর্ষণে সৃষ্ট   বন্যায় মোট ৫২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।’
আবদেল রহিম বলেন, সুদানে ৫,৩৪৫টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ২,৮৬২টি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য সরকারি স্থাপনা, দোকানপাট এবং কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, উত্তর ও দক্ষিণ কর্ডোফান রাজ্য, নীল নদ রাজ্য এবং দক্ষিণ দারফুর সুদান জুড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার এক প্রতিবেদনে, জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) অনুমান করেছে যে,বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে সুদান জুড়ে প্রায় ৩৮,০০০ মানুষ বৃষ্টি ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওসিএইচএ এর মতে, ২০২১ সালের বর্ষা মৌসুমে সুদান জুড়ে প্রায় ৩,১৪,৫০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

প্রভাতী খবর ডেস্ক

১৪ আগস্ট, ২০২২,  10:06 PM