শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

এবার দ.কোরিয়ার কাছে সামরিক মহড়া চালাবে চীন

#
news image

তাইওয়ান ঘিরে গত চারদিন ধরে চলা নজিরবিহীন সামরিক মহড়া শেষ না হতেই কোরীয় উপদ্বীপের কাছে ইয়েলো সি বা পীত সাগর এবং লাগোয়া বোহাই সাগরে নতুন সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে চীন। এসব মহড়ায় তাজা গুলি ব্যবহার হবে বলে জানিয়েছে বেইজিং।

চীনের নৌ চলাচল নিরাপত্তা বিষয়ক সংস্থা জানায়,  পীত সাগরে মহড়া চলবে ১৫ আগস্ট পর্যন্ত। অন্যদিকে চীনের পূর্বাঞ্চলীয় উপকূলে বোহাই‌ সাগরে ৮ আগস্ট থেকে এক মাস ধরে মহড়া চলবে।

তাইওয়ান ঘিরে বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার চীনা সামরিক মহড়া রোববার শেষ হওয়ার কথা থাকলেও তা সোমবারও চলছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববারও তাইওয়ান প্রণালী এবং আশপাশে ৬৬টি চীনা যুদ্ধবিমান এবং ১৪টি যুদ্ধ জাহাজের তৎপরতা দেখা গেছে।

তবে তাইওয়ানের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দুপুরের পর থেকে তাদের বিমান এবং জাহাজ চলাচলের রুট খুলে দেওয়া শুরু হবে। তবে সোমবার সকাল পর্যন্ত বিমানগুলোকে চীনা মহড়ার কাছাকাছি এলাকাগুলো এড়িয়ে চলতে বলা হবে।

চীনা সামরিক বাহিনীর কার্যকলাপের একজন বিশ্লেষককে উদ্ধৃত করে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়,  চীন এখন থেকে তাইওয়ানের কাছে নিয়মিত সামরিক মহড়া চালাবে।

তাইওয়ান বলছে, চীন যেভাবে মহড়া চালিয়েছে তা আসলে তাইওয়ান দখলেরই মহড়া।

তাইওয়ান বলেছে তাদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং বিমান বিধ্বংসী প্যাট্রিয়ট ক্ষেপনাস্ত্র প্রস্তুত রয়েছে।

সূত্র: বিবিসি, এনডিটিভি

প্রভাতী খবর ডেস্ক

০৯ আগস্ট, ২০২২,  12:14 AM