শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিলিপাইনে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

#
news image

বুধবার ভোরে ফিলিপাইনের উত্তরাংশে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানায়। রাজধানী ম্যানিলা থেকে ৩০০ কিলোমিটারের (১৮৫ মাইল) বেশী দূরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থলে ভবনের জানালা ভেঙ্গে পড়েছে এবং উঁচু টাওয়ারগুলো কাঁপতে থাকে।
ইউএসজিএস জানায়, প্রধান দ্বীপ লুজোনের পার্বত্য ও জনবহুল প্রদেশ আবরাতে সকাল ৮টা ৪৩ মিনিটে (০০৪৩ জিএমটি) ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠের অগভীর অঞ্চলে এই শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূ-পৃষ্ঠের গভীরের তুলনায় অগভীর অংশ থেকে উৎপত্তি হওয়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বেশী হয়।
পুলিশ কর্মকর্তা মেজর এডউইন সার্জিও এএফপি’কে বলেছেন, ডোলোরেসের পৌর এলাকায় ভূমিকম্পের পূর্ণ শক্তি অনুভূত হয়েছে। আতঙ্কিত লোকরা তাদের ঘরবাড়ি, ভবন ও দোকানপাট থেকে দৌঁড়ে বেরিয়ে আসে।
সার্জিও বলেন, ভূমিকম্পটি খুব শক্তিশালী ছিল, এতে তাদের তাদের থানা ভবনেও ফাটল তৈরি হয়েছে।  
ভূমিকম্পে মার্কেটে বিক্রির জন্য টেবিলে সাজানো ফলমুল, শাকসবজি সব বিশৃঙ্খলভাবে ছড়িয়ে পড়ে, ভূকম্পনে টেবিলগুলো উল্টে যায়।
এএফপির এক ফেসবুক ভিডিওতে দেখা যায়, নিকটবর্তী ব্যানগুয়েড শহরের রাস্তায় এবং ভূমিতে ফাটল দেখা গেছে, তবে বাড়িঘর ও ভবনে তেমন কোন ক্ষতি নজরে পড়েনি।
পুলিশ প্রধান মেজর নাজারিনো ইমিয়া জানান, ব্যানাগুয়েড শহরে বেশ কিছু লোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, কিছু ভবনে ফাটল দেখা গেছে। বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

প্রভাতী খবর ডেস্ক

২৭ জুলাই, ২০২২,  8:57 PM