শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

কিয়েভের কাছে ১২০০ মরদেহ উদ্ধার: ইউক্রেন

#
news image

ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের শহরগুলো থেকে ১ হাজার ২০০ এর বেশি মরদেহ উদ্ধার হওয়ার কথা জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের পক্ষ থেকে গত রোববার এ তথ্য জানিয়ে বলা হয়, রাশিয়ার সেনাদের হাতেই এসব মানুষের প্রাণহানি হয়েছে।

এদিকে বড় ধরনের হামলার শঙ্কায় দেশটির পূর্বাঞ্চলের বিভিন্ন শহর ছেড়ে লাখো মানুষ পালাতে বাধ্য হচ্ছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিয়ানা ভেনেদিকতোভা এসব তথ্য জানালেও উদ্ধার মরদেহের কতটি বেসামরিক মানুষের সে হিসাব নির্দিষ্ট করে জানাননি। সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা গেছে, গত রোববার সকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার গোলাবর্ষণে দুজনের মৃত্যু হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগৌবভ এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরিয়ানা ভেনেদিকতোভা বলেন, আমাদের কাছে এ মুহূর্তে শুধু কিয়েভ অঞ্চলে ১ হাজার ২২২ জনের মরদেহ উদ্ধারের হিসাব আছে। ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে ৫ হাজার ৬০০টি ঘটনায় যুদ্ধাপরাধে মামলা চালু হয়েছে বলেও জানান তিনি। কিয়েভের পশ্চিমে একটি পেট্রলস্টেশনের কাছের একটি ম্যানহোল থেকে অন্তত দুজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন সংবাদমাধ্যম এএফপির একজন প্রতিবেদক।

গত রোববার জাতিসংঘ জানায়, ইউক্রেনে এখন পর্যন্ত ৪ হাজার ২৩২ জন বেসামরিক মানুষ হতাহতের হিসাব পেয়েছে সংস্থাটি। এর মধ্যে ১ হাজার ৭৯৩ জন নিহত ও ২ হাজার ৪৩৯ জন আহত হয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত ৪৫ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা।

প্রখ/ সাদ্দাম

আন্তর্জাতিক ডেস্ক

১১ এপ্রিল, ২০২২,  7:47 AM