শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফের প্রেম করছেন ইলিয়ানা

#
news image

বেশ কিছুদিন ধরে ব্যক্তিজীবনের চেয়ে কাজ নিয়েই শিরোনামে থাকছেন দক্ষিণী অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তবে সেটাকে পেছনে ফেলে আবারও নতুন সম্পর্ক নিয়ে আলোচনায় এলেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রায় ৬ মাস ধরে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাই ও লন্ডনে বসবাসকারী মডেল সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছেন তিনি। গণমাধ্যমগুলো দাবি করেছে, ক্যাটরিনার বিয়েতে গিয়ে তাদের পরিচয় হয় এবং তখন থেকে তারা একে অপরের খুব কাছে চলে আসেন। এরপর থেকে তারা বান্দ্রায় ক্যাটরিনার পুরনো বাসভবন, শহরতলির আশেপাশে, এমনকি লন্ডনেও তারা একাধিকবার দেখা করেছেন। এ ছাড়া দু’জন একে অপরের ইনস্টাগ্রামে নিয়মিত অনুসরণ করছেন। এছাড়াও জানা গেছে, সম্প্রতি ক্যাটরিনা-ভিকি কৌশল, সেবাস্টিয়ানসহ পরিবারের অনেকে মালদ্বীপে ছুটি কাটাতে গেছেন। সেখানে ক্যাটরিনার জন্মদিন উদযাপন অনুষ্ঠানে হাজির ছিলেন ইলিয়ানা। সেই মুহূর্তের কিছু ছবি ইলিয়ানা নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ক্যাটরিনা, ভিকি কৌশল, সেবাস্টিয়ান, ইসাবেল, আনন্দ তিওয়ারি, মিনি মাথুরসহ অনেকেই মজা করছেন। ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই তাদের প্রেমের বিষয়টি নেটদুনিয়ায় চাউর হয়েছে। তবে নিজেদের প্রেমের বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি সেবাস্টিয়ান-ইলিয়ানা। উল্লেখ্য, এর আগে দীর্ঘদিন ফটোগ্রাফার অ্যান্ড্রু নীবোনের সাথে প্রেমের সম্পর্কে ছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। তবে কয়েক বছর আগে সেই সম্পর্কের ইতি টানেন তারা। এরপর থেকে কাজ নিয়েই ব্যস্ত ছিলেন এই তারকা। তবে করোনার সময় থেকে অনেকটাই বেকার রয়েছেন এই অভিনেত্রী। তাই হয়তো একঘেঁয়েমি কাটাতে নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। এমনটাই মনে করছেন অনেকে।

প্রভাতী খবর ডেস্ক

১৯ জুলাই, ২০২২,  12:25 AM