শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

রাত ৮টার পর দোকানপাট-শপিংমল বন্ধ না করলে বিদ্যুৎ বিচ্ছিন্ন

#
news image

রাত ৮টার পর দোকানপাট, শপিংমল খোলা থাকলে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিদ্যুৎ সাশ্রয় ইস্যুতে সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাত ৮টা থেকে সব ধরনের দোকানপাট, শপিংমল, আলোকসজ্জা বন্ধ থাকবে। বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে, তারা খুব কঠিনভাবে এ বিষয়টি পর্যবেক্ষণ করবে। যদি কেউ অমান্য করে তাদের বিদ্যুতের লাইন আমরা বিচ্ছিন্ন করে দেব।

তিনি বলেন, অফিস আওয়ারের বিষয়ে আলোচনা হয়েছে। এটা নিয়ে এখনো পুরোপুরি সিদ্ধান্ত হয়নি। এটা নোটিশ আকারে যাবে। 

প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি যানবাহনগুলো খুব হিসেব করে ব্যবহার করি, আমাদের সরকারি মিটিং যতগুলো হয় আমাদের মন্ত্রণালয়ে হয় বা অন্য অফিসে হয়, সেগুলো যদি আমরা অনলাইন করে ফেলি...ইতোমধ্যে আমরা অভ্যস্ত। গত ২ বছর তো আমরা করেছি। এতে আমাদের যানবাহনে অনেকখানি সাশ্রয় (ডিজেল) হবে। 

তিনি বলেন, মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এক ঘণ্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং হবে। এক ঘণ্টায় যদি বিদ্যুতের ঘাটতি মোকাবিলা করা সম্ভব না হয় তাহলে দুই ঘণ্টা করে লোডশেডিং বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, উপাসনালয়ে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করতে বলা হয়েছে। নামাজের সময়সূচি ছাড়া অনান্য সময়ে এসি বন্ধ রাখতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২২,  10:32 PM