শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৬১১

#
news image

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৯৫ জনের।

শুক্রবার (৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১১ হাজার ৩৬৭ জন। সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে নয় হাজার ৫৯৭টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে নয় হাজার ৫৮০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ৩৮৬টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। মৃত সাতজনের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দু’জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন।  

মৃত সাতজনের মধ্যে ঢাকা বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের একজন ও খুলনা বিভাগের একজন রয়েছেন। মৃতদের মধ্যে সাতজনই সরকারি হাসপাতালে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২৪৭ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৫ হাজার ৯১৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১৫ হাজার ১৩৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩০ হাজার ৭৭৭ জন।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০২২,  12:33 AM