শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন

#
news image

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। শুক্রবার ( ০৮ জুলাই) দেশটির পশ্চিমাঞ্চলীয় নারা শহরে প্রচার কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় আবেকে লক্ষ্য করে দুবার গুলি চালানো হয়।  স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   

বিবিসি বলছে, গুলিবিদ্ধ হওয়ার পরই লুটিয়ে পড়েন আবে। পরে তাকে একটি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পর প্রকাশিত ছবিতে শিনজো আবেকে রক্তাক্ত দেখা গেছে।  

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে ( ৪১)  আটক করেছে পুলিশ।  

এই হামলার নিন্দা জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সংবাদ সম্মেলনে বলেন,  এটি একটি বর্বোরচিত হামলা যা সহ্য করার মতো নয়।  
 
জাপানের দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, আবের ঘাড়ের বাঁ পাশে একটি গুলি লেগেছে এছাড়া তার বুকের বাম পাশের  অংশে রক্তক্ষরণ হয়েছে।  

দুটি বুলেটই আবের গায়ে লেগেছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে যাওয়ার সময় জ্ঞান ছিল আবের।  

প্রসঙ্গত, জাপানে বন্দুক সহিংসতার ঘটনা বিরল। কেননা, দেশটিতে হ্যান্ডগান নিষিদ্ধ।

জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। তিনি ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।  

সূত্র: বিবিসি

প্রভাতী খবর ডেস্ক

০৮ জুলাই, ২০২২,  7:19 PM