শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কলকাতার ছবিতে প্রসেনজিৎ-শ্রাবন্তীর সঙ্গে সিয়াম

#
news image

ঢাকার ব্যস্ততম নায়ক সিয়াম আহমেদ এবার কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। নাম চূড়ান্ত না হওয়া ওই ছবিতে তার সঙ্গে থাকছেন সুপারস্টার প্রসেনজিৎ ও শ্রাবন্তী। আরও থাকবেন আয়ুষী তালুকদার। কলকাতার আনন্দবাজার পত্রিকা খবরটি নিশ্চিত করে জানিয়েছে, আগস্টে লন্ডনে ছবিটির শুটিং হবে। পরিচালনা করবেন ‘যকের ধন’ খ্যাত পরিচালক সায়ন্তন ঘোষাল। খবরে আরও বলা হয়েছে, এটি মূলত পারিবারিক গল্পের ছবি। যেখানে উঠে আসবে দুটি প্রজন্মের গল্প। মডেলিং থেকে নাটক সেখান থেকে সিনেমায় এসে জ¦লে উঠেছেন সিয়াম! ‘পোড়ামন ২’, ‘শান’-এর মতো বাণিজ্যিক ছবিতে তাকে যেমন স্বতঃস্ফূর্তভাবে পাওয়া গেছে; তেমনই ‘ফাগুণ হাওয়ায়’, ‘পাপ পুণ্য’ ও ‘মৃধা বনান মৃধা’র মতো ভিন্ন ঘরানার ছবি করেও রুচিশীল দর্শকদের নজরে এসেছেন। সেই সঙ্গে সমানতালে বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। প্রথমবার কলকাতার ছবি করতে যাওয়ায় ভীষণ উচ্ছ্বাসিত সিয়াম। প্রসেনজিতের মতো অভিনেতার সঙ্গে পর্দা ভাগাভাগি করার সুযোগ নেহাত কম মনে করছেন না এই চিত্রতারকা। সিয়াম যেমনটা বললেন, তিনি (প্রসেনজিৎ) কলকাতার সিনেমার সাইনবোর্ড। তার সঙ্গে কাজ করতে পারলে অনেককিছু শিখতে পারবো। তাছাড়া এই প্রজেক্ট নিয়ে দীর্ঘদিন আলাপ হচ্ছিল। তিনি বলেন, চাচ্ছিলাম কলকাতায় প্রথম যে ছবিটা করব, সেটার সঙ্গে আমাদের দেশের দর্শকরাও যেন রিলেট করতে পারে। যেহেতু দুই বাংলার মানুষের আবেগ-অনুভূতি প্রায় একই, সেই জায়গা থেকে সোশ্যাল ড্রামার গল্প আমরা সিলেক্ট করেছি। এদিকে, মুক্তির অপেক্ষায় আছে সিয়ামের এক গুচ্ছ ছবি। সেগুলোর মধ্যে রয়েছে দামাল, অপারেশন সুন্দরবন, অন্তর্জাল, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। শিগগির শুটিংয়ের কথা আছে ‘রাস্তা’ নামে আরেক ছবির।

প্রভাতী খবর ডেস্ক

০৪ জুলাই, ২০২২,  10:34 PM