শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বন্যার আগে ও পরে করনীয়

#
news image

বন্যা আসার আগেই শুকনা খাবার চিড়া, মুড়ি-খই, হাই প্রোটিনযুক্ত বিস্কুট, দিয়াশলাই, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ফিটকিরি, মশার কয়েল, দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পলিথিনে মুড়িয়ে ভালো করে রেখে দিন।
♦   গর্ভবতী, শিশু ও বৃদ্ধদের উঁচু স্থানে রাখার ব্যবস্থা করুন। বন্যার পানি ওঠেনি এমন কোনো আত্মীয়ের বাড়িতে তাদের রেখে আসতে পারেন।
♦   শিশুদের বন্যার পানিতে খেলতে দেবেন না।
♦   অনেক মৃত প্রাণী পচে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত করে। সেই সঙ্গে বিভিন্ন ধরনের জীবাণু ছড়িয়ে পড়ে। মৃতদেহ মাটির তিন মিটার নিচে পুঁতে ফেলতে হবে। খালি হাতে মৃতদেহ ধরবেন না।
♦   গ্যাসলাইন ও বিদ্যুৎলাইন বন্ধ করে দিন। বাড়িতে ফেরার পর এগুলো ঠিক আছে কি না তা সতর্কতার সঙ্গে পরীক্ষা করুন।
♦   টিউবওয়েলের মুখ পলিথিন দিয়ে শক্ত করে বেঁধে দিন। পানি নেমে যাওয়ার পর নলকূপের
পরিষ্কার পানি না আসা পর্যন্ত পানি চেপে ফেলে দিন।
♦   নানা অসুখের কারণ হতে পারে বন্যার পানিতে কার্পেট, ঘর, বিছানাপত্রসহ অন্যান্য ডুবে যাওয়া আসবাবে জন্মানো ছত্রাক। পানি নেমে যাওয়ার পর ছিদ্রযুক্ত বা স্পঞ্জি জিনিসপত্রগুলো যেমন কার্পেট ফেলে দিন।
♦   বাড়ির দেয়ালগুলোয় জমে থাকা শেওলা শক্ত ব্রাশ দিয়ে ঘষে তুলে সেগুলো সাবান পানিতে রেখে ফেলে দিন। এরপর দেয়াল পানি দিয়ে ধুয়ে ফেলুন। এক গ্যালন পানিতে এক কাপের এক-চতুর্থাংশ ব্লিচিং পাউডার দিয়ে দ্রবণ তৈরি করার পর সেই দ্রবণ দেয়ালগুলোতে দিয়ে পাঁচ মিনিট ধরে অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
♦   বাসার সব কাপড়চোপড় গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
♦   আসবাব যেগুলো ফেলে দেওয়া সম্ভব সেগুলো ফেলে দিন, না হলে রোদে কয়েক দিন ধরে শুকানোর পর ব্যবহার করতে পারেন।

লেখক : কনসালট্যান্ট ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার, গুলশান-২, ঢাকা ।

প্রভাতী খবর ডেস্ক

০৪ জুলাই, ২০২২,  10:04 PM