শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

এবার স্পেনে পুরস্কার জয় করলেন বাঁধন

#
news image

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শন হয়। সেখানে বেশ প্রশংসিত হয় এই চলচ্চিত্রটি। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই চলচ্চিত্রে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনয় দিয়ে আলোচনায় আসেন। সম্প্রতি স্পেন গিয়েছেন বাঁধন। সেখানকার ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এর ৩৭তম আসরে প্রদর্শিত হয় সিনেমাটি। সেখানে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘রেহানা মরিয়ম নূর’। একইসঙ্গে সেরা অভিনেত্রী হয়েছেন বাঁধন। শনিবার ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’র সমাপনী দিন ছিল। এদিন ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। সামাজিকযোগাযোগমাধ্যমে পুরস্কার প্রাপ্তির খবর জানিয়েছেন বাঁধন নিজেই। উচ্ছ্বাস প্রকাশ করে এই অভিনেত্রী লেখেন, ‘সিনেমা জোভ-এ আমরা দুটি পুরস্কার পেয়েছি। এটা সত্যিই অনেক বড় সম্মান। ধন্যবাদ সিনেমা জোভ ও সম্মানিত জুরি বোর্ড আমাদের পুরস্কৃত করার জন্য। এটা আমাদের অনুপ্রেরণা জোগাবে। ’‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য এর আগেও একাধিক পুরস্কার পেয়েছেন বাঁধন। সুদূর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। আবার কেরালার চলচ্চিত্র উৎসবেও বিশেষ সম্মান দেওয়া হয় এই অভিনেত্রীকে।

প্রভাতী খবর ডেস্ক

০৩ জুলাই, ২০২২,  10:39 PM