শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ভিলেন হতে চান রণবীর

#
news image

ফিল্ম ক্যারিয়ারের শুরু থেকেই পর্দায় হিরো চরিত্রে অভিনয় করে যাচ্ছেন বলিউড তারকা রণবীর কাপুর। তবে সম্প্রতি জানিয়েছেন পর্দায় একবারের জন্য হলেও খল চরিত্রে অভিনয় করতে চান তিনি। মুক্তির অপেক্ষায় থাকা ‘শমশেরা’ ছবির প্রচারণা মূলক শো ‘আরকে টেপস’ এর তৃতীয় পর্বে এ বিষয়ে কথা বলেন তিনি। শোতে রণবীর সিনেমার খল অভিনেতাদের প্রতি তার ভালোবাসার কথা জানিয়ে বলেন, হিরোকে পর্দায় বড় করে তোলেন একজন ভিলেনই। তিনি আরও জানান, আমার স্বপ্ন আছে ফিল্ম ক্যারিয়ারে একবারের জন্য হলেও নেতিবাচক চরিত্রে অভিনয় করার। যেই চরিত্র দেখে বাবা-মা তাদের সন্তানদের বলবেন, ‘ঘুমিয়ে পড়ো, নয়তো রণবীর এসে পড়বে।’ রণবীরের মতে, আমাদের সিনেমার বিকাশের সাথে সাথে ভিলেনের চরিত্রটিও আরও জটিল এবং আকর্ষণীয় হয়ে উঠছে। তাইতো এই চরিত্রে অভিনয় করা আগ্রহ তার এতটা প্রকট। এছাড়াও রণবীর তার প্রিয় অনস্ক্রিন খলনায়কদের তালিকা প্রকাশ করেছেন। যেই তালিকায় রয়েছে, ‘শোলে’-তে গব্বর সিং চরিত্রে আইকনিক আমজাদ খান, ‘মিস্টার ইন্ডিয়া’-তে মোগাম্বো চরিত্রে অমরেশ পুরি, ‘অগ্নিপথ’-এ কাঞ্চা চিনার চরিত্রে সঞ্জয় দত্ত, ‘পদ্মাবত’-এ আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিং এবং ‘ডর’-এ শাহরুখ খান সহ আরও অনেকেই। করণ মালহোত্রা পরিচালিত রণবীরের ‘শমশেরা’ ছবিটি মুক্তি পাবে আগামী (২২ জুলাই)। ছবিতে রণবীর কাপুরের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন বাণী কাপুর। এছাড়াও খল চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে।

প্রভাতী খবর ডেস্ক

০৩ জুলাই, ২০২২,  10:38 PM