শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার সম্ভাবনা নেই

#
news image

ঈদুল আজহার আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার সম্ভাবনা নেই। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

রোববার (৩ জুলাই) মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গণভবন ও মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রিপরিষদ কক্ষ থেকে সভায় যুক্ত হন।

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা নিয়ে ওনারা (কর্তৃপক্ষ) কাজ করছেন। পদ্মাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ (এআই) ক্যামেরা বসবে। স্পিডগানও বসানো হচ্ছে। এগুলো বসলে তারপর ওনারা কমফোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নেবেন, কী করা যায়।’

এটা ঈদের আগে হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ঈদের আগে হওয়া খুব ডিফিকাল্ট বলে আমার মনে হচ্ছে।’

গত ২৭ জুন ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সকাল থেকে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

ওই দিন সকালে যান চলাচল শুরুর পর থেকেই সেতুতে মোটরসাইকেলের আধিক্য দেখা যায়। যাত্রীদের বেশিরভাগই ছিলেন দর্শনার্থী। অনেকে দলবেঁধে বন্ধুবান্ধব নিয়ে সেতুতে ভিড় করেন। মোটরসাইকেল থেকে সেতুতে নেমে অনেককে ছবি তুলতে এবং ভিডিও ধারণ করতে দেখা যায়। যদিও সেতুতে থেমে ছবি তোলায় রয়েছে নিষেধাজ্ঞা।

উৎসুক মোটরসাইকেল চালকদের ভিড়ে রোববার ওই দিনই সেতুর দুই প্রান্তে বেশ চাপ সৃষ্টি হয়। ওইদিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দজনের মৃত্যু হয়।

এসব ঘটনার কারণে পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে নির্দেশনা জারি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২২,  9:03 PM