শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

জাতীয় দলে সুযোগ না পেয়ে যা বললেন সোহান

#
news image

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ডাক পাবেন নুরুল হাসান সোহান। এমন ধারণা ছিল দেশের ভক্ত-সমর্থকদের মনে। তবে গতকাল সোমবার দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে জায়গা হয়নি উইকেটকিপার ব্যাটার সোহানের৷ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অবশ্য দিয়েছেন ব্যাখ্যা। লিপু বলেন, 'সোহানের ব্যাপারটা হচ্ছে, তিনি আমাদের বিবেচনায় আছেন। কিন্তু একই দলে আমরা একাধিক উইকেটকিপার নিতে পারি না এই পজিশনে। কারণ, শেষ সিরিজে লিটন দাস ছিলেন না। আপনারা জানেন, সে সময় তিনি একটু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একটা সময় তিনি ছিলেন আমাদের সেরা ফিনিশারদের একজন। সেই কারণে এবং তিনি এখন টি-টোয়েন্টি দলের অধিনায়কও হয়েছেন।'

পরে চট্টগ্রামে ম্যাচ অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোহান বলেন, ‘যদি নিয়মিত হতে পারতাম (জাতীয় দলে) তাহলে ক্যারিয়ারটা অন্যরকম একটা জায়গায় যেতো। অবশ্যই এই ক্ষেত্রে ওই জায়গায় যেতে আমার কাছে মনে হয় সুযোগটা আমি ধরতে পারি নাই। যেকোনো কারণে হয়তোবা (পারিনি)। অবশ্যই আক্ষেপটা থাকবে।’ গতকাল অনুশীলন ম্যাচে ৯৭ রান করেন সোহান। পরে আক্ষেপের সুরে জাতীয় দল নিয়ে তিনি বলেন, ‘জাতীয় দলের খেলা গর্বের বিষয়। জাতীয় দলের হয়ে খেলতে চাই। যখন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন থাকবে না, তখন হয়তো ক্রিকেটটা খেলব না।’ 

ক্রীড়া প্রতিবেদক

২৪ জুন, ২০২৫,  10:29 AM