শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নিষ্পাপ মুখের আড়ালে তারা কী করছে, সবার জানা উচিত: মেহজাবীন চৌধুরী

#
news image

সামজিক যোগাযোগ মাধ্যমে নারীদের প্রতিবাদ করার আহ্বান জানালেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিষ্পাপ মুখের আড়ালে থাকা কুরুচির ব্যক্তিদের সবার কাছে তুলে ধরার কথা জানান তিনি।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে মেহজাবীন তার সহকর্মী অভিনেত্রী শবনম ফারিয়ার সাথে ঘটে যাওয়া আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন। ক্যাপশনে জানান, সোশ্যাল মিডিয়ায় যারা আপত্তিকর মন্তব্য করেন তাদের এভাবেই চিহ্নিত করতে হবে।

আপত্তিকর মন্তব্য করার অপরাধে দ্রুতই ওই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শাস্তির ব্যবস্থা গ্রহন করছে। বিষয়টি জানতে পেরে এ পদক্ষেপের প্রশংসা করেন মেহজাবীন। 

মেহজাবীনের ভাষায়, এটা একটা দারুণ পদক্ষেপ! নারী, যদি তুমি এমন প্রাণহীন ব্যক্তিদের (পুরুষ বা নারী) দেখতে পাও যারা অর্থহীন মন্তব্য করছে, তাহলে স্ক্রিনশট নিয়ে তা প্রকাশ করো।
 
মেহজাবীন আরও বলেন, সে স্ক্রিনশট তার কর্মক্ষেত্র, বন্ধুবান্ধব এবং পরিবারকে ট্যাগ করো। নিষ্পাপ মুখ আর ভুয়া ব্যক্তিত্বের আড়ালে তারা কী করছে তা বিশ্বের জানা প্রয়োজন।
 
 সম্প্রতি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিমদের সঙ্গে একটি অনুষ্ঠানে একমঞ্চে হাজির হয়েছিলেন শবনম ফারিয়া। সে মুহূর্তের বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
 
 সে ভাইরাল একটি ভিডিওতেই আপত্তিকর মন্তব্য করেন এনজিও প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশনে কর্মরত রাকিবুল হাসান নামে এক যুবক। বর্তমানে রাকিবুল হাসানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি। এ উদ্যোগের প্রশংসা করে সবাইকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হতে বলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।   

বিনোদন ডেস্ক

২৩ মার্চ, ২০২৫,  2:14 AM