শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

সাকিব-তামিম চাইলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবেন: বিসিবি সভাপতি

#
news image

আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েই ধোঁয়াশা কাটেনি সাকিব আল হাসান ও তামিম ইকবালের। তবে শর্তারোপ করে তামিম জানিয়েছেন, ফেরার সম্ভাবনা আছে তার। অপরদিকে রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর দেশে ফিরতে পারছেন না সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজে ছিলেন না তিনি। 

চ্যাম্পিয়নস ট্রফির আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে না বাংলাদেশ। সেই টুর্নামেন্টে কি থাকবেন সাকিব-তামিম? বিসিবি সভাপতি বলেন, ‘যদি কোন খেলোয়াড় অবসর না নিয়ে থাকে, সে নির্বাচনের জন্য অবশ্যই অ্যাভেইলেবল। 

শনিবার বোর্ড সভার পর সাকিবের বিষয়ে বিসিবি সভাপতি বলেন, আসলে এই ব্যাপারটা একদমই ভিন্ন ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু নেই। শেষ যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলেছি আমরা, সেখানে সে মানসিক অবস্থায় ছিল না খেলার মতো। যেতে পারেনি। এখন বলবে বিপিএল খেলবে কি...আমার কাছে কোন আপডেট নেই তার ব্যাপারে। 

ওয়ানডে বিশ্বকাপের আগে নাটকীয়ভাবে অবসর নেন তামিম। এরপর ফিরে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেললেও জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। এখন ‘কারণ’ থাকলে ফিরতে চান তামিম, এমনটা জানিয়েছেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফির আর দুই মাসও বাকি নেই, তার খেলার ব্যাপারে চূড়ান্ত কিছু জানাতে পারেননি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।  

এ নিয়ে ফারুক বলেন, তামিমেরটা আসলে প্রধান নির্বাচক যে কথা বলেছেন, এখনো কোনো পলিসি নেই। যদি কোনো খেলোয়াড় অবসর না নিয়ে থাকে আর যদি নির্বাচকরা মনে করে তাকে দরকার, তখন ওই নির্বাচক প্যানেল নির্দিষ্ট খেলোয়াড়ের সঙ্গে কথা বলবে।

নাগরিক স্পোর্টস ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২৪,  12:07 AM