শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

 কিছু ছেলে বা কাকুর বয়সি লোক এসে কোমরে হাত দেয় : সৌমিতৃষা

#
news image

জি বাংলার মিঠাই সিরিজের সুবাদে সৌমিতৃষা কুন্ডু খ্যাতির শীর্ষে পৌঁছেছেন। তার ভক্তের সংখ্যাও কম নয়। আবার সমালোচনাও সারাক্ষণ ঘিরে থাকে। তবুও ক্যারিয়ারে একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন তিনি।

দেবের হাত ধরে গত বছরের শেষে বড় পর্দায় পা দিয়েছিলেন। এবার ওটিটি প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছেন। হইচই-তেও শুক্রবারই মুক্তি পেয়েছে সৌমিতৃষার অভিষেক সিরিজ কালরাত্রি।

ছোট পর্দার এই সফল নাকি এখন বডিগার্ড সাথে নিয়ে ঘোরেন। তা নিয়েও কটাক্ষের মুখে পড়েছেন। পুরোটাই ‘লোক দেখনো’ এমন বিদ্রুপ করছেন নেটিজেনরা। 

বিষয়টি নিয়ে এবার নিন্দুকদের পালটা জবাব দিলেন সৌমিতৃষা। জানালেন, নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ বহুবার অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন তিনি। 

এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌমিতৃষা বলেন, ‘পর্দায় একে অপরকে ছুঁই, তাই যে খুশি এসে যেন ছুঁতে পারে। আমি যখনই মেয়েদের সঙ্গে ছবি তুলি তাদের জড়িয়ে ধরি তখন এমন হয়েছে, কিছু ছেলে বা কাকুর বয়সি লোক এসে কোমরে হাত দেয়।’ 

সৌমিতৃষা স্পষ্ট বলেন, ‘আমি তো একটা মেয়ে, আমাকে যদি অন্যরকমভাবে কেউ ছুঁতে চায় আমি বাধা দিতে পারব না। আমার সঙ্গে যে নিরাপত্তারক্ষীরা থাকেন তারা পারবেন। আর তারা সেটাই করেন। সে কারণেই বডিগার্ড রেখেছি।’

ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে ভালোবাসেন সৌমিতৃষা। তার বন্ধুর সংখ্যা হাতে গোনা। ক্যারিয়ারেই এখন মূল ফোকাস। ছোট পর্দায় এখনই ফিরতে চান না। তবে ২-৩ মাস ধরে সিরিয়াল বন্ধ হওয়া নিয়ে উদ্বিগ্ন তিনি। 

নায়িকার কথায়, ‘আমাদের বুঝতে হবে, কী কারণে দর্শক মুখ ফেরাচ্ছেন। জানি, আমাদের টলিউডে হাতগোনা ক’টা চ্যানেল ও প্রযোজনা সংস্থা আছে। সেখানেই কাজ হয়। আমি চাই, ঘুরিয়ে-ফিরিয়ে সবাই কাজ পাক। কাউকে যেন পাঁচ-ছয় মাসের বেশি বসে থাকতে না হয়।’ 

সৌমিতৃষাকে আগামিতে দেখা যাবে ১০ই জুন ছবিতে। সেখানে তার বিপরীতে রয়েছেন অভিনেতা সৌরভ দাস।

নাগরিক বিনোদন ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২৪,  9:52 PM