শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

 সিলেটে চা শ্রমিক সেজে টি-টোয়েন্টি ট্রফি উম্মোচন করলেন দুই অধিনায়ক

#
news image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ নতুন নতুন চমক উপহার দিচ্ছে। তাদের প্রথম চমক ছিলো আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় আইরিশ ক্রিকেটাররা বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশায় ভ্রমণ করেছিলেন। এবার টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে চায়ের দেশ সিলেটে, চায়ের বাগানে ঢুকে চমক দিলেন দুই অধিনায়ক।

বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও আইরিশ অধিনায়ক গ্যাবি লুইসকে দেখা যায় চা শ্রমিকের বেশে। চা শ্রমিক সেজে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করলেন দুই অধিনায়ক।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত ট্রফি উন্মোচনের ট্রফিতে দেখা গেছে, দুজনের মাথায় গামছা। পিঠে সংগ্রহ করা চা-পাতা রাখার ঝুড়ি। বাগানের মাঝখানে কোনো এক জায়গায় দুই অধিনায়ক উঁচু করে ধরে রেখেছেন ট্রফি।

আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এখন মিশন টি-টোয়েন্টি সিরিজ। বৃহস্পতিবার শুরু হবে তিন ম্যাচের সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ ৭ এবং ৯ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, শুরু হবে দুপুর ২টা থেকে।

নাগরিক স্পোর্টস ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০২৪,  10:10 PM