শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

 আইসিসি দুই শর্ত পূরণ করলে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি পাকিস্তান

#
news image

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ব্যাপারে সুর কিছুটা নরম করলো। আইসিসির দেয়া হাইব্রিড মডেলের প্রস্তাব মেনে নেয়ার পথে দলটি। তবে এই প্রস্তাব মানার আগে দুটি শর্ত জুড়ে দিলো পিসিবির শীর্ষ কর্তারা।

পাকিস্তানের গণমাধ্যমে ভাসছে এমনই সংবাদ। পিসিবির দুটি শর্তের প্রথমটি হচ্ছে আইসিসির রাজস্ব আয় থেকে তাদের জন্য বরাদ্দ বাড়াতে হবে। দ্বিতীয়টি হচ্ছে, ২০৩১ সাল পর্যন্ত ভারত যতগুলো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করবে, সেগুলোও হাইব্রিড মডেলে হতে হবে। -ক্রিকফ্রেঞ্জি

আইসিসির বর্তমান আর্থিক মডেল অনুযায়ী, রাজস্ব আয় থেকে সবচেয়ে বেশি (৩৮.৫০%) পায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পিসিবি পায় মাত্র ৫.৭৫%। যা বছরে ৪২৩ কোটি ৪০ হাজার টাকার মতো। পাকিস্তানের শর্ত মানা হলে আইসিসি থেকে দেশটির জন্য রাজস্ব বরাদ্দ বাড়াতে হবে।

এদিকে ২০২৫ থেকে ২০৩১ এই ৭ বছরে ভারতে আইসিসির চারটি বড় টুর্নামেন্ট হওয়ার কথা। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ। এই চার টুর্নামেন্ট খেলতে পাকিস্তান দলও ভারতে যাবে না।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়ানোর কথা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির। টুর্নামেন্ট আয়োজনে অক্লান্ত পরিশ্রম করে নিজেদের সব প্রস্তুতি নিয়ে রাখছে পাকিস্তান। এমনকি করাচি, লাহোর কিংবা রাওয়ালপিন্ডির স্টেডিয়ামগুলো সংস্কারও করছে তারা। তবে টুর্নামেন্টে শুরুর বছরখানেক আগে থেকেই শঙ্কা ছিল ভারতের পাকিস্তানে না যাওয়ার।

সবশেষ এশিয়া কাপেও পাকিস্তানে যেতে অনীহা দেখিয়েছিল ভারত। ফলে শ্রীলঙ্কাকে সহ-আয়োজক হিসেবে নিয়ে ২০২৩ এশিয়া কাপ আয়োজন করতে হয়েছিল পিসিবিকে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও এমনটা শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হয়েছে।

নাগরিক স্পোর্টস ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২৪,  11:24 PM