শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

 রিকশায় আইরিশ নারী ক্রিকেটাররা কেউ চড়লেন, কেউ চালালেন

#
news image

ওয়ান ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। ইতোমধ্যে তারা ওয়ানডে সিরিজের একটি ম্যাচ বাংলাদেশের কাছে হেরে গেছে। সিরিজের ফাঁকে শুক্রবার (২৯ নভেম্বর) রিকশায় চড়ে অন্যরকম একটি দিন কাটালেন আইরিশ নারী ক্রিকেটাররা। 

শুক্রবার দুপুরে ক্রিকেটারদের জন্য এই বাহনের আয়োজন করা হয়। দুপুর দুইটার দিকে স্টেডিয়ামের দুই থেকে চার নম্বর গেট পর্যন্ত রিকশায় ঘুরানো হয় তাদের। গ্যাবি লুইস-অ্যামি হান্টারদের অনেকেই সেলফি তুলে মুহূর্তটি ফ্রেমবন্দি করে রাখেন।

এর আগেও বিসিবির এমন আয়োজন ছিল। ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল বাংলাদেশ। তখন রিকশায় চড়ানো হয়েছিল অংশগ্রহণকারী সব দেশের অধিনায়ককে। এবার ফের দেখা গেল ভিন্ন আয়োজন।  

নাগরিক স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৪,  9:42 PM