শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

 ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ রানের রেকর্ড 

#
news image

বাংলাদেশ নারী দল ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে। প্রথম ওয়ানডে ম্যাচে শারমিন আক্তারের ৯৬ রানের ইনিংসে আয়ারল্যান্ডকে ২৫৩ রানের টার্গেট দেয় টাইগ্রেসরা।

মিরপুরে টস জিতে ভালো শুরু পায় বাংলাদেশ। ৫৯ রানের উদ্বোধনী জুটি গড়ে ব্যক্তিগত ৩৮ রানে আউট হন মুর্শিদা খাতুন। এরপর ১০৪ রানের জুটি গড়েন ফারজানা হক ও শারমিন আক্তার। ৬১ রান করে ম্যাগুয়েরের শিকারে পরিণত হন ফারজানা। ২৮ রান করা নিগার সুলতানাকে সাজঘরে ফেরান ফ্রেয়া সারগেন্ট। আর ক্যারিয়ারের প্রথম শতক থেকে চার রান দূরে থাকতে বিদায় নেন উইকেটরক্ষক ব্যাটার শারমিন আক্তার। তার ৯৬ রানের ইনিংসে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রানের পুঁজি পায় বাংলাদেশ। যা ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস টাইগ্রেসদের।

উল্লেখ্য, প্রায় ৮ মাস পর আজ ওয়ানডে খেলতে নেমেছ টাইগ্রেসরা। সবশেষ সিরিজে ঘরের মাঠে অজিদের কাছে স্বাগতিকরা হারে ৩-০ তে। তবে এবার সেই ব্যর্থতা কাটিয়ে এবার আইরিশদের বিপক্ষে ৩-০ তে জয়ের লক্ষ্য টাইগ্রেসদের।

নাগরিক স্পোর্টস ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৪,  9:30 PM