শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

দেশবাসীর স্বপ পূরণের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সেতুমন্ত্রী

#
news image

নিজস্ব অর্থায়নে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণ এবং এর উদ্বোধনের মাধ্যমে দেশবাসীর স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ সকালে রাজধানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ সেতু বিভাগের কর্মকর্তা কর্মচারীদেরও ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন,পদ্মা সেতু জাতির একটি সম্পদ। এ সম্পদ রক্ষা এবং এর নিরাপত্তার জন্য যাত্রী সাধারণসহ সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
এ সময় সেতুমন্ত্রী কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ দ্রুততার সাথে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি পত্রে সেতু বিভাগের পক্ষে সেতু বিভাগের সচিব মো. মঞ্জুর হোসেন এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে পরিচালক (প্রশাসন) মো. রুপম আনোয়ার স্বাক্ষর করেন।
পরে সেতুমন্ত্রী ই-সার্ভিস/ইনোভেশন কার্যক্রমের আওতায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ট্যাব বিতরণ করেন।

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২২,  8:46 PM