শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

 ১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা

#
news image

বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের শাখায় জনসাধারণের দৈনন্দিন লেনদেনের জন্য অপরিহার্য ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা বা কয়েন সংরক্ষণ করার জন্য নির্দেশনা জারি করেছে। 

সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশ কিছু তফসিলি ব্যাংকের শাখা ধাতব মুদ্রা শুধুমাত্র ভল্টে সংরক্ষণ করলেও, জনসাধারণের চাহিদা অনুযায়ী লেনদেনের জন্য তা সরবরাহ করা হচ্ছে না। এর ফলে, ধাতব মুদ্রার চাহিদা থাকা সত্ত্বেও মানুষ ব্যাংক থেকে কয়েন সংগ্রহ করতে পারছেন না। এই পরিস্থিতি মোকাবিলায়, জনগণের লেনদেন সুবিধার জন্য ব্যাংকগুলির শাখাগুলোতে যথাযথ পরিমাণ ১, ২ ও ৫ টাকার কয়েন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, স্থানীয় কার্যালয় এবং ফিডিং শাখায় যথাক্রমে ১ টাকার কয়েন ২৪ হাজার পিস, ২ টাকার কয়েন ২৪ হাজার পিস এবং ৫ টাকার কয়েন ১৫ হাজার পিস থাকতে হবে। অন্যদিকে, অন্যান্য শাখায় ১ টাকার কয়েন ৮ হাজার পিস, ২ টাকার কয়েন ৮ হাজার পিস এবং ৫ টাকার কয়েন ৫ হাজার পিস থাকতে হবে। উপশাখাগুলোতে অবশ্য ১ টাকার কয়েন ২ হাজার পিস, ২ টাকার কয়েন ২ হাজার  পিস এবং ৫ টাকার কয়েন ১ হাজার পিস থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, যদি কোনো শাখায় ধাতব মুদ্রার পরিমাণ কমে যায়, তবে তারা স্থানীয় ফিডিং শাখা বা বাংলাদেশ ব্যাংক থেকে আরও কয়েন সংগ্রহ করতে পারবে। এ নির্দেশনা বাংলাদেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।  

নাগরিক নিউজ ডেস্ক

১৮ নভেম্বর, ২০২৪,  10:55 PM