শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

 বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে মালদ্বীপকে হারালো বাংলাদেশ

#
news image

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথম খেলায় কিছু ভুলের জন্য মালদ্বীপের কাছে হারতে হয়েছিলো বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে জয় আদায় করে নিতে ভুল করেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। 

তবে দুর্দান্ত লড়াই করেছে মালদ্বীপ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় জয়ের ভাগ্য নির্ধারণ হয়নি। ইনজুরি টাইমে বাংলাদেশের ভাগ্যের দরজা খুলে যায়। শনিবার (১৬ নভেম্বর) বসুন্ধরার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে জনির গোলে সমতায় ফিরে বিরতিতে যায় তারা। নির্ধারিত সময় শেষ হবার পর ইনজুরি টাইমে পাপনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

খেলায় শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশে এক পরিবর্তন নিয়ে দল সাজান কাবরেরা। সায়েদ কাজেম কিরমানির জায়গায় সুযোগ পান মজিবর রহমান জনি। প্রথমার্ধ শেষ হবার আগে সমতাসূচক গোলটি করেন তিনিই।

উল্লেখ্য, এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ড্র সামনে রেখে র‌্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্যে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। একটিতে পরাজয় বরণ করলেও শেষ ম্যাচে জয় দিয়ে আন্তর্জাতিক বিরতি শেষ করে স্বাগতিকরা।

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৪,  10:57 PM