শিরোনামঃ
লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয়

ঢাকা থেকে সরাসরি বেইজিং ফ্লাইট শুরু ১০ জুলাই

#
news image

ঢাকাঃ বাংলাদেশ থেকে চীনের বেইজিং রুটে প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে চীনের প্রধান ও পতাকা বহনকারী উড়োজাহাজ পরিবহন সংস্থা এয়ার চায়না। আগামী ১০ জুলাই এই রুটে তারা প্রথম ফ্লাইট পরিচালনা করবে।  বাংলাদেশ থেকে মূলত ব্যবসায়ী এবং শিক্ষার্থীরাই নিয়মিত চীনে যাতায়াত করেন। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এই রুটে প্রতি সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনা করবে এয়ার চায়না।

বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। এয়ার চায়নার ওয়েবসাইট থেকে জানা যায়, এয়ারলাইন্সটিতে বোয়িং-৭৩৭, ৭৪৭, ৭৭৭, ৭৮৭, এয়ারবাস- এ৩১৯, এ৩২০, এ৩২১, এ৩৩০, এ৩৫০ এবং চীনের কোমাক বিমান প্রতিষ্ঠানের একটি এআরজে-২১ মডেলসহ মোট ৪০৬টি প্লেন রয়েছে। বাংলাদেশ থেকে বর্তমানে গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স। পাশাপাশি চীনের চায়না ইস্টার্ন ও চায়না সাউদার্ন এয়ারলাইন্স বাংলাদেশিদের চীনে নিয়ে যাচ্ছে। বেবিচক সূত্রে আরও জানা গেছে, এয়ার চায়নার পাশাপাশি বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্স। কিছুদিনের মধ্যে তারাও ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।

নাগরিক প্রতিবেদক

২৭ জুন, ২০২৪,  6:08 PM