শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

#
news image

ঢাকাঃ সকাল থেকে ঢাকার আকাশে মেঘ জমতে থাকে। আজ বুধবার সকাল ৮টার দিকে আকাশ আকাশ মেঘে ঢেকে যায়। এর পর শুরু হয় তুমুল বৃষ্টি হয়। এতে কর্মজীবী ভোগান্তিতে পড়লেও গত কয়েক দিনের গরম থেকে স্বস্তি মিলেছে রাজধানীবাসীর। রাজধানীর বিভিন্ন অলি-গলিসহ বেশ কয়েকটি প্রধান সড়কে পানি জমে গেছে। বৃষ্টির কারণে রাজধানী জুড়ে সৃষ্টি হয় যানজট। এতে ভোগান্তিতে পড়েন অসংখ্য মানুষ। এদিকে বৃষ্টি শুরু হওয়ার পর রাজধানীর সড়কে কমে যায় যানবাহন চলাচল। এই সুযোগে রিকশাভাড়া হয়ে যায় দ্বিগুণ। বৃষ্টির কারণে মানুষজন পড়েন বিপাকে। বিশেষ করে, যারা অফিসের উদ্দেশ্যে বাসা থেকে হেঁটে, বাইকে বা রিকশায় বের হয়েছেন তারা মাঝ রাস্তায় আটকে পড়েন। এমন অবস্থায় পথাচারী, ছিন্নমূল মানুষ অনেকে আশ্রয় নেন বিভিন্ন দোকান -পাট, ওভারব্রিজ ও মেট্রোরেলের পিলারের নিচে।

এদিকে আজ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, আজ বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

নাগরিক প্রতিবেদক

২৬ জুন, ২০২৪,  5:35 PM