শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক অটুট: কিম

#
news image

রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অটুট সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার রুশ জাতীয় দিবস উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় কিম এ কথা বলেন। খবর কেসিএনএর। কিম জানান, গত বছর রাশিয়ার একটি মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে পুতিনের সঙ্গে তার বৈঠক তাদের শতাব্দী পুরনো কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করেছে। এদিকে শিগগিরই উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর করার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। রুশ সংবাদমাধ্যম বেদোমোস্তির এক প্রতিবেদনে গত সোমবার এ তথ্য জানানো হয়।

এ নিয়ে ভিয়েতনামের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আগামী ১৯ ও ২০ জুন পুতিনের ভিয়েতনাম সফরের পরিকল্পনা রয়েছে। যদিও বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। ক্রেমলিন জানায়, রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায়। তবে পুতিনের সফরের তারিখ নিয়ে কিছু জানায়নি রুশ কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের অভিযোগ, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া। এর বিনিময়ে তারা পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে।

নাগরিক ডেস্ক:

১২ জুন, ২০২৪,  8:37 PM