শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

দীর্ঘমেয়াদি লড়াইয়ে প্রস্তুত হামাস

#
news image

চলতি মাসের শুরুতে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের একটি যুদ্ধবিরতির আলোচনা হয়। তবে শর্ত পছন্দ না হওয়ায় ইসরায়েল এ যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে আসে। এরপর হামাস জানায়, যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে আর ছাড় দেবে না তারা। শুক্রবার (১৭ মে) এক ভিডিওবার্তায় ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন হামাসের মুখপাত্র আবু ওবায়দা। খবর আল জাজিরা। ভিডিওবার্তায় আবু ওবায়দা বলেন, আগ্রাসন যতই দীর্ঘস্থায়ী হোক না কেন, ফিলিস্তিনিরা রাফাহ এবং গাজার অন্যান্য স্থানে আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমরা শত্রুর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। তাদের এমন এক জলাভূমিতে টেনে নিয়ে যাচ্ছি, যেখানে তারা তাদের সৈন্যদের মৃত্যু এবং তাদের কর্মকর্তাদের বন্দিত্ব ছাড়া আর কিছুই পাবে না।

হামাসের এই মুখপাত্র বলেন, আমরা বড় শক্তি- এটা প্রমাণের জন্য আমাদের লড়াই না। আমরা এই মাটির সন্তান এবং প্রকৃত মালিক। হামাসের পক্ষ থেকে বলা হয়,  তারা ১০০টিরও বেশি ইসরায়েলি সাঁজোয়া যানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাশাপাশি টানেল উড়িয়ে, রকেট ও মর্টার হামলা চালিয়ে ইসরায়েলি সেনাদের হতাহত করেছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালান হামাসের যোদ্ধারা। ওই হামলায় সবমিলিয়ে ১ হাজার ২০০ ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকরা নিহত হন। পরে হামাসের হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি এই হামলায় নিহত হয়েছে, যাদের এক তৃতীয়াংশই শিশু। 

নাগরিক ডেস্ক

১৮ মে, ২০২৪,  5:16 PM