শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

প্রশিক্ষণ ফ্লাইট বিধ্বস্ত, পাইলট নামলেন প্যারাসুটে

#
news image

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা এলাকায় প্রশিক্ষণ  ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। এ সময়  ফ্লাইটে  থাকা দুই পাইলট প্যারাসুটে নামতে সক্ষম হয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, জহুরুল হক ঘাঁটি থেকে বিমানবাহিনীর YAK130 ট্রেনিং ফাইটার  ফ্লাইটটি পতেঙ্গা এলাকায় বোট ক্লাবের ওপর দিয়ে উড্ডয়নরত অবস্থায় হঠাৎ পেছনের দিকে আগুন দেখা যায়। এরপর  ফ্লাইটটি বিধ্বস্ত হয়ে পানিতে পড়ে।  সেটি খুঁজতে বাংলাদেশ নৌ-বাহিনীর টাগবোটসহ ডুবুরি, ফায়ার ফাইটার, পুলিশ, বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা কাজ করছেন।   পাইলট ও কো পাইলটকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ  বলেন, বিমানবাহিনীর প্রশিক্ষণ ফ্লাইটটি নামার সময় বেলা ১০টা ২৮ মিনিটে পেছনের দিকে আগুন ধরে যায়। দুইজন পাইলট প্যারাসুটের সাহায্যে নামতে সক্ষম হন। বিধ্বস্ত  ফ্লাইট উদ্ধারে চেষ্টা চলছে।

নাগরিক প্রতিবেদক

০৯ মে, ২০২৪,  1:26 PM