শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

হজযাত্রীদের মুজদালিফায় থাকা নিয়ে জটিলতার নিরসন

#
news image

২৮ হাজার ৩৩ জন হজযাত্রীর সৌদি আরবের মুজদালিফায় অবস্থান করা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করা হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর আগে গত ৪ মে বাংলাদেশ হজ অফিসে ধর্ম মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়ে ২৮ হাজার ৩৩ জন হজযাত্রীর মুজদালিফায় উন্মুক্ত মাঠে অবস্থানের অনিশ্চয়তা দূর হওয়ার কথা জানানো হয়। পরে ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোকে চিঠি দিয়ে এ বিষয়ে জানানো হয়েছে। চাঁদ দেখাসাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের হজে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে। ধর্ম মন্ত্রণালয় এজেন্সিগুলোর কাছে পাঠানো চিঠিতে জানায়, মিনা-আরাফাহ-মুজদালিফায়

সেবা প্রদানকারী তাওয়াফা কোম্পানি রিফাদের অধীন ২৮ হাজার ৩৩ জন হাজির মিনা ও আরাফাতের তাঁবুতে অবস্থান এবং মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে ওই এজেন্সির সঙ্গে চুক্তিসংক্রান্ত বিলম্বের কারণে তাওয়াফা কোম্পানি রিফাদের অধীন হজযাত্রীদের মুজদালিফায় থাকা অনিশ্চয়তা দেখা দেয়।

নাগরিক প্রতিবেদন

০৭ মে, ২০২৪,  4:47 PM