শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

কারখানা বন্ধের প্রতিবাদে বনানীতে সড়ক অবরোধ

#
news image

রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। কারখানা বন্ধের প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করেন তারা। শ্রমিকদের অবরোধে এ সময় বিজয় সরণি থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। বনানী থানার ওসি কাজী সাহান হক গণমাধ্যমকে বলেন, ‘নেপারেল গার্মেন্টস লিমিটেড নামে একটি কারখানা বন্ধের প্রতিবাদ করেন শ্রমিকরা। সকাল সাড়ে ৮টা থেকে সৈনিক ক্লাবের সামনের সড়ক অবরোধ করেন তারা।’ ওসি আরও বলেন, ‘পোশাক কারখানাটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে শ্রমিকদের সঙ্গে আলোচনা করবেন।’ এদিকে রাজধানীর ব্যস্ততম এই সড়কটিতে শ্রমিকদের অবস্থান নেওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা বিমানবন্দরের উদ্দেশ্যে বের হয়েছেন তারা বেশি ভোগান্তিতে পড়েছেন।

নাগরিক প্রতিবেদন

০৪ মে, ২০২৪,  12:55 PM