শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

মুস্তাফিজ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে : ডোনাল্ড

#
news image

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুন ছন্দে আছেন চেন্নাই সুপার কিংসের বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। তার ছন্দ দেখে উচ্ছসিত বাংলাদেশের সাবেক বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড। তিনি জানান, বোলিংয়ে গতির পাশাপাশি, বৈচিত্র্য ও স্টক ডেলিভারিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মুস্তাফিজ।

এবারই প্রথম চেন্নাইয়ের হয়ে খেলতে নেমে চমক দেখিয়েছেন মুস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় হন তিনি। এখন পর্যন্ত ৪ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেছেন  ফিজ। বিদেশী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক তিনি।

আইপিএলে মুস্তাফিজের বোলিং পারফরমেন্স দেখে মুগ্ধ ডোনাল্ড। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড বলেন, ‘বোলিং দেখে মনে হচ্ছে, স্টক ডেলিভারীতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মুস্তাফিজ। শুধুমাত্র গতিই নয়, তার বোলিং বৈচিত্র্যও বেশ ভাল হচ্ছে। আমার মনে হয়, ছন্দের দিক থেকে সেরা সময় কাটাচ্ছে। বেশ নিয়ন্ত্রিত, বেশ সতেজ লাগছে এবং নিজের ক্রিকেট উপভোগ করছে।’

ডোনাল্ড আরও বলেন, ‘স্টক বোলিংয়ে আত্মবিশ্বাস কমে গিয়েছিল মুস্তাফিজের। পাশাপাশি ডান-হাতি ও বাঁ-হাতি ব্যাটারদের জন্য সুইং ও ধার কমেছিলো। সুইং বল যখন ব্যাটারদের খেলতে বাধ্য করা হয়, তখনই আত্মবিশ্বাস পাওয়া যায়। তাকে সেটাই করানোর চেষ্টা করেছিলাম। তার স্লোয়ার ও অফ-পেস বল সব সময়ই কঠিন ছিল।’

মুস্তাফিজের সাথে গতি ও সুইং নিয়ে কাজ করার কথা মনে করিয়ে দেন ডোনাল্ড, ‘মুস্তাফিজ যখন ভালো বোলিং করে. তখন তার গতি ঠিক থাকে এবং বল দেরিতে সুইং করে। বিশ্বকাপে নিজের সেরাটা দেখাতে শুরু করেছিল, কিন্তু ধরে রাখতে পারেনি। অনুশীলনে আমি ও ফিজ এটি নিয়ে অনেক কাজ করেছি। স্লোয়ার বলে বাড়তি নিয়ন্ত্রণ রাখতে কাজ করেছিলাম আমরা। তাকে দেখে মনে হচ্ছে চেন্নাই দলের হয়ে খুব আত্মবিশ্বাস পেয়েছে এবং এমনটা দেখে ভালো লাগছে।’

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৪ এপ্রিল, ২০২৪,  1:51 AM