শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

উড়তে শুরুর পরই টুকরো টুকরো উড়োজাহাজের  ইঞ্জিন

#
news image

আকাশে উড়তেই বিপত্তি। টুকরো টুকরো হয়ে গেল  উড়োজাহাজের ইঞ্জিনের একাংশ! আমেরিকায় সাউথওয়েস্ট এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-এ ঘটনাটি ঘটেছে। যদিও সেই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি প্রকাশ্যে আসার কিছুক্ষণ পরেই চালক জরুরি ভিত্তিতে  উড়োজাহাজের অবতরণ করান। পুরো ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার (৭ এপ্রিল) সকালে আমেরিকার ডেনভার থেকে হিউস্টনের উদ্দেশে রওনা দেয় বোয়িং ৭৩৭  উড়োজাহাজটি। রানওয়ে দিয়ে ছুটে যাওয়ার সময় বেশ কয়েকজন যাত্রী এবং কর্মী দেখেন  উড়োজাহাজটির ইঞ্জিনের বাইরের অংশ ছিঁড়ে গিয়েছে। কর্মীরা চালককে বিষয়টি জানান। উড়তে শুরু করার ২৫ মিনিটের মধ্যেই আবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে  উড়োজাহাজটির জরুরি অবতরণ করান চালক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। বিমান রানওয়ে দিয়ে যাওয়ার সময় একটি ঝাঁকুনি অনুভব করেন তারা। এর পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। দ্রুত পদক্ষেপ করে সকলকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য বিমানের চালককে ধন্যবাদ দিয়েছেন অনেকে।

নাগরিক প্রতিবেদন

০৯ এপ্রিল, ২০২৪,  11:17 AM