শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

ওভারব্রিজে আটকে গেল উড়োজাহাজ

#
news image

ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় রাজধানীতে ফুটওভার ব্রিজে নৌবাহিনীর একটি উড়োজাহাজ আটকে যায়। রবিবার (৩১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে বিএএফ শাহীন কলেজের গেটের সামনের সড়কে এই ঘটনা ঘটে। পরে উড়োজাহাজটির লেজ কেটে বের করা হয়। এর দুই ডানা আগেই খুলে ট্রাকে তোলা হয়েছিল। এ সময় বিজয় সরণি থেকে মহাখালী অভিমুখী যানবাহনগুলো আটকা পড়ে।

 জানা গেছে, ফুটওভার ব্রিজে আটকেপড়া উড়োজাহাজটি নীল-সাদা রঙের ডরনিয়ার ২২৮ টার্বোপ্রপ উড়োজাহাজ। ২০১৩ সালে নৌবাহিনীতে যুক্ত হওয়া দুটি মেরিটাইম পেট্রল এয়ারক্র্যাফটের এটি একটি। পুরনো এ উড়োজাহাজটিকে বড় ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় এমন বিপত্তি ঘটে। বিএএফ শাহীন কলেজের নিরাপত্তাকর্মী মো. ওয়াহিদ জানান, আধাঘণ্টার বেশি সময় উড়োজাহাজটি আটকে ছিল। এ সময় ট্রাফিক পুলিশের সদস্যরা এর পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করেন।

নাগরিক প্রতিবেদন

০২ এপ্রিল, ২০২৪,  2:58 PM